শনিবার ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকাশের ছদ্মবেশে ইয়াবা ও চোরাই মোবাইলের ব্যবসা, নগপাড়া থেকে গ্রেপ্তার মেহেদি হাসান

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   57 বার পঠিত

বিকাশের ছদ্মবেশে ইয়াবা ও চোরাই মোবাইলের ব্যবসা, নগপাড়া থেকে গ্রেপ্তার মেহেদি হাসান

গাজীপুরের নগপাড়া এলাকার ১৮ নং ওয়ার্ডে বিকাশের এজেন্টের কাজের আড়ালে ইয়াবা ও চোরাই মোবাইল ফোনের ব্যবসা চালিয়ে আসছিলেন মেহেদি হাসান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার মেহেদি হাসান ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি বিকাশের লেনদেনের পাশাপাশি মাদক ও চোরাই মোবাইল ফোনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ।

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, মেহেদি হাসানের নামে এলাকায় বেশ কিছু অভিযোগ ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওই কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ১:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া