রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

হাকিকুল ইসলাম খোকন   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদের স্মরণ করে গত ৫ আগস্ট মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুনগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যেসকল শহিদ অকাতরে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে দুতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করে শোনান দূতালয়ের প্রথম সচিব (পলিটিক্যাল-২)আতাউর রহমান ও প্রথম সচিব (পলিটিক্যাল-১)মিজ নাজনীন সুলতানা ।

এরপর জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসকল তথ্য চিত্রে ফ্যাসিবাদি শাসনের বিভিন্ন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যলঘু নির্যাতন সংক্রান্ত অপতথ্য প্রচারের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরা হয়।জুলাই গণঅভুত্থান দিবস উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ অভুত্থানে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামীতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও সুখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিজ দায়িত্ব পালনের অনুরোধ জানান।

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিনিস্টার ও দূতালয় প্রধান আরিফুর রহমান।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া