শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় ফেরত দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   204 বার পঠিত

কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় ফেরত দিলেন শিক্ষার্থীরা

রাজশাহী মহানগরীতে রাস্তায় কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা বোয়ালিয়া মডেল থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। আজ ১৮ আগস্ট রবিবার ভোর ৫টার দিকে মহানগরীর ভদ্রা এলাকার একটি গলি থেকে ব্যাগভর্তি টাকা পাওয়া যায়। বেলা ১১টার দিকে কয়েকজন শিক্ষার্থী নগরীর বোয়ালিয়া মডেল থানায় গিয়ে টাকাগুলো জমা দেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেন বোয়ালিয়া মডেল থানায় আসেন।

এ সময় উভয়ের উপস্থিতিতে বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাগসহ টাকাগুলো গ্রহণ করেন। বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ জানান, থানায় টাকা জমা দিতে আসেন নাটোরের সিংড়ার রহমত ইকবাল ডিগ্রি কলেজের শিক্ষার্থী আকাশ আলীসহ কয়েকজন। তাদের বাড়ি ভদ্রা এলাকায়।

টাকা কুড়িয়ে পাওয়া শিক্ষার্থী আকাশ সাংবাদিকদের বলেন, নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতভর নগরীর ভদ্রা এলাকায় অবস্থান করছিলাম। রাতের ডিউটি শেষে বাসায় ফেরার পথে এলাকার একটি ছাত্রাবাসের সামনে থেকে টাকার ব্যাগটি কুড়িয়ে পাই। তিনি আরো বলেন, ব্যাগটি খুলে দেখা যায়, ভেতরে ১ হাজার টাকার নোটের ১৮টি বান্ডিল। মোট টাকার পরিমাণ ১৮ লাখ। ব্যাগে একটি সোনালি রঙের ধাতব বস্তুও পাওয়া যায়।

ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, আদালতের অনুমতি নিয়ে টাকাগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া