বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   142 বার পঠিত

কুলিয়ারচরে মাইক্রোবাস-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। অটোরিক্সার অপর তিন যাত্রী আহত হয়েছেন।

নিহতরা হলেন- দাড়িয়াকান্দি এলাকার মৃত সাহু মিয়ার ছেলে অটোরিক্সা চালক কালু মিয়া (৪২) ও যাত্রী রামদী ইউনিয়নের বড়চরা গ্রামের মো. হেলাল মিয়া (৪৫)।

আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান চালক ও যাত্রীরা।

খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ও ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ করেন। এ সময় আহতদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ পরিবারের অনাপত্তিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ্-জোহরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভৈরব থেকে চারজন যাত্রী নিয়ে কটিয়াদী যাওয়ার সময় পথিমধ্যে ছয়সূতি ইউনিয়নের আলী আকবরি পেট্রল পাম্পের কাছে পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ভৈরব অভিমুখী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক কালু মিয়া ও যাত্রী হেলাল মিয়া মারা যান।

ভৈরব হাইওয়ে থানার এসআই হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয় জনতা ও কুলিয়ারচর থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের পরিবারের ময়নাতদন্তে আপত্তি থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া মাইক্রোবাসটির নম্বরপ্লেট দেখে চালক ও মালিককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া