রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় কমলা হ্যারিসের সমালোচনায় ট্রাম্প

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   176 বার পঠিত

গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় কমলা হ্যারিসের সমালোচনায় ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত জুলাইয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সবশেষ বৈঠক করেন। বৈঠকে নেতানিয়াহুকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধ দ্রুত শেষ করতে বলেন ট্রাম্প। তবে গাজায় যুদ্ধবিরতির দাবি জানানোয় মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সমালোচনা করেছেন ট্রাম্প।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ১৫ আগস্ট বৃহস্পতিবার এসব কথা বলেন। গত মাসের শেষ দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। এই সফরকালে তিনি ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সাথে বৈঠক করেন। ট্রাম্প গতকাল তাঁর বক্তব্যে এই বৈঠকের কথাই উল্লেখ করেন।

যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন নেতানিয়াহু। কমলা আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন।

ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) জানেন, তিনি কী করছেন। আমি তাঁকে কাজটি শেষ করার জন্য উৎসাহিত করেছি।’

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বলেন, গাজা যুদ্ধ দ্রুত শেষ করতে হবে। হত্যা বন্ধ করতে হবে।

গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শোকর ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। হামাসের পক্ষ থেকে বলা হয়, তিনি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন।

শোকর ও হানিয়া হত্যাকাণ্ডের জেরে মধ্যপ্রাচ্যে বড় পরিসরের যুদ্ধের ঝুঁকি বেড়েছে। হিজবুল্লাহ ও ইরান উভয়ে ইসরায়েলের বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকি দিয়েছে।

গাজায় ১০ মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির জন্য বাইডেন প্রশাসন বারবার আহ্বান জানিয়ে আসছে। যুদ্ধবিরতির এ আহ্বানের জন্য ট্রাম্প গতকাল বাইডেন ও কমলার সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, শুরু থেকেই কমলা ইসরায়েলের হাত বেঁধে রাখার জন্য কাজ করছেন। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাচ্ছেন। সব সময় যুদ্ধবিরতির দাবি করছেন। বিষয়টি কেবল হামাসকে পুনরায় সংগঠিত হতে, ৭ অক্টোবরের মতো আরেকটি নতুন হামলা চালাতে সুযোগ দেবে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা যুদ্ধে জয়ের জন্য যে সমর্থন প্রয়োজন, তা তিনি ইসরায়েলকে দেবেন। তবে তিনি চান, এই যুদ্ধে ইসরায়েল দ্রুত জিতুক।
সূত্র : রয়টার্স ওয়াশিংটন/নিউ জার্সি

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৪:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া