শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান প্রার্থী শোভনের আনারস প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ জুন ২০২৪   |   প্রিন্ট   |   304 বার পঠিত

চেয়ারম্যান প্রার্থী শোভনের আনারস প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জনতার ঢল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের আনারস প্রতীকের পক্ষে জনতার ঢল নেমেছে ব্রাহ্মণবাড়িয়ায়।

আজ ২ জুন রবিবার দুপুরের পর থেকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে হাজার হাজার আনারস প্রতিকের সমর্থক শ্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু স্কয়ারে এসে জমায়েত হয়। বিকাল ৪ টার পর থেকে পুরো চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে। একপর্যায়ে পাশর্^বর্তী সড়কগুলোও জনতার উপস্থিতিতে ভরে যায়।

এসময় জনতাকে উদ্দেশ্য করে শাহাদাত হোসেন শোভন বলেন, আজকের বিপুল জনতার স্বত:স্ফূর্ত উপস্থিতি আমাকে অভিভূত করেছে-আবেগে আপ্লুত করেছে। আমি আপনাদের ভালোবাসার ঋণে আবদ্ধ হয়ে গেলাম। আমি প্রার্থী হয়ে মাঠে নামার পর থেকেই গ্রামে-গঞ্জে, শহরের পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ আমাকে যেভাবে অকুন্ঠ সমর্থন জানিয়েছে তার ঋণ আমি কোনোভাবেই শোধ করতে পারবোনা। আমি আজীবন সদর উপজেলার মানুষের সেবা করে যেতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে সহযোগিতা করে চেয়ারম্যান নির্বাচিত করুন, আমি সদর উপজেলাকে পাল্টে দিতে চাই। সন্ত্রাস-মাদক-ভূমি দস্যুতার বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবো। কোনো প্রকার অনিয়মরে সাথে আমি আপোষ করবোনা।

নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সিনিয়র সহ-সভাপতি সুজন দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শেখ মো. মহসিন, সৈয়দ মিজানুর রেজা, সোমেশ রঞ্জন রায়, অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, মাও. হাফেজ জাকির হোসেন, স্বপন কুমার রায়, মো. মনির হোসেন, খোকন কান্তি আচার্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাসির আহমেদ খান, জেলা পরিষদ সদস্য অধ্যাপক রুমানুল ফেরদৌস, সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশিদ ভূঞা, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজাদ হাজারী আঙ্গুর, জেলা শ্রমিকলীগ সভাপতি কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা কৃষকলীগ আহবায়ক সাদেকুর রহমান শরীফ, ওলামা সমন্বয় পরিষদ সভাপতি মাও. আবদুল্লা, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসীম উদ্দিন রানা, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আকবর হোসেন লিটন।

স্বাগত বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ০২ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া