রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশল গ্রামে নেতাকর্মীদের নিয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভূঞার ইফতার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   352 বার পঠিত

বরিশল গ্রামে নেতাকর্মীদের নিয়ে আলহাজ্ব কবীর আহমেদ ভূঞার ইফতার

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রভাবশালী নেতা আলহাজ্ব কবীর আহমেদ ভূঞা।

আজ ২৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে তার পৈত্রিক বাড়িতে আয়োজিত ইফতার মাহফিলে কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো আয়োজন এক মিলনমেলায় রূপ নেয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বারের পিপি অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমদ খান, সাধারণ সম্পাদক শফিকুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আবদু, সাধারণ সম্পাদক ডা. খুরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঞা ও সাধারণ সম্পাদক আকতার খান ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সভানেত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের নারী ও শিশু পিপি অ্যাডভোকেট ইসমত আরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আখাউড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন বলেন, “নির্বাচনের পর অনেক নেতা যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও কবীর আহমেদ ভূঞা নিজ উদ্যোগে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। অতীতেও তিনি দুঃসময়ে সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।”

আগত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আলহাজ্ব কবীর আহমেদ ভূঞা বলেন, “কসবা-আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। গত ১৭ বছরে দলীয় নেতাকর্মীরা নানা জুলুম-হয়রানির শিকার হয়েছেন। এখন সময় ঐক্যবদ্ধ থাকার। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে আমরা সবাই মিলে রাজনীতি করব। অতীতেও আমি আপনাদের পাশে ছিলাম। আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এখনো আছি ভবিষ্যতেও আমি নেতাকর্মীদের পাশে থাকব ইনশাআল্লাহ।”

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া