অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
জয়পুরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ উন নবী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হক এবং সায়মা শারমিনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে তামাকের আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় পরোক্ষ ধূমপানের স্বাস্থ্যঝুঁকি এবং তামাকজাত পণ্যের বিভিন্ন বিপণন কৌশল সম্পর্কে সতর্ক করা হয়। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৯:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah