বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনার

আরিফুর রহমান আরিফ   |   বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনার

নিউইয়র্কে আসন্ন নির্বাচনে সিটি কম্পট্রোলার পদপ্রার্থী অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারের সমর্থনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ফান্ড রেইজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার ২০২৫ সালে নিউইয়র্ক সিটি কম্পট্রোলারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিউইয়র্কে ব্রুকলীনের ৪৭১ ম্যাকডোনাল্ড এভিনিউতে সিটি কম্পট্রোলার প্রার্থী জেনিফার রাজকুমারের সমর্থনে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করেন ফেডারেল সেভিংস ব্যাংক মর্টগেজ ব্রোকার নাইম টুটুল এবং বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।

অ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার তার নিউইয়র্ক সিটি কম্পট্রোলার নির্বাচনে ফান্ডের জন্য ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটির অনেকের কাছ থেকে সমর্থন পেয়েছেন। জেনিফার রাজকুমার নির্বাচিত হলে প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম মহিলা কম্পট্রোলার হিসাবে ইতিহাস তৈরি করবেন।

জেনিফার রাজকুমার জানান, তিনি বাংলাদেশিদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নিউইয়র্কের এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডার কমিশন প্রতিষ্ঠা করতে সাহায্য করেছেন। এছাড়াও এশিয়ান আমেরিকানদের জন্য স্কুল ছুটিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, নির্বাহী সদস্য হারুণ চেয়ারম্যান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুল রব চৌধুরী, বেলাল মাহমুদ, অধ্যাপক সৈয়দ আজাদ, দুলাল মিয়া, আম্বিয়া বেগম প্রমুখ।

Facebook Comments Box

Posted ৫:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া