বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের কাছ থেকে ৩০ হাজার ডলার চুরির কথা স্বীকার করলেন মাইকেল কোহেন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   244 বার পঠিত

ট্রাম্পের কাছ থেকে ৩০ হাজার ডলার চুরির কথা স্বীকার করলেন মাইকেল কোহেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ৩০ হাজার ডলার চুরির কথা স্বীকার করেছেন তারই সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন। তিনি জানান, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফেডারেল নির্বাচন কমিশনে যে চিঠি দেওয়া হয়েছিল এবং স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছিল এতে মিথ্যা তথ্য ছিল। ট্রাম্প এ গুলোতে অনুমোদন দিয়েছিলেন বলেও জানান কোহেন।

দেশটীর স্থানীয় সময় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কোহেনকে জেরা করেন প্রসিকিউটররা। মঙ্গলবার ছিল তার সাক্ষ্যের শেষ দিন। কোহেন স্বীকার করেন তিনি ট্রাম্পের ৩০ হাজার ডলার চুরি করেছিলেন। একটি প্রযুক্তি ফার্ম রেড ফ্লিন্চকে দিতে ট্রাম্পের কাছ থেকে নিয়েছিলেন ৫০ হাজার ডলার। অথচ ওই ফার্মকে তিনি মাত্র ২০ হাজার ডলার দিয়েছিলেন।

কোহেন বলেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি যা কিছু করেছেন তার সবকিছুতেই ট্রাম্পের সমর্থন ছিল। তিনি জানান, ট্রাম্প উদ্বিগ্ন ছিলেন যে স্টর্মির সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ হলে তার নির্বাচনি প্রচারণায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই যে কোনো উপায়ে ট্রাম্প তাকে প্রকাশ্যে আসার বিষয়টি বন্ধ করতে নির্দেশ দিয়েছিলেন।

এছাড়া কোহেন ট্রাম্পকে বলেন, একটি প্লেবয় মডেল জানিয়েছেন যে আপনার (ট্রাম্প) সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই তথ্য জানার পর ট্রাম্প দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওই নারী ছিলেন কারেন ম্যাকডুগাল। মুখ বন্ধ রাখতে তাকে এক লাখ ৫০ হাজার ডলার দেওয়া হয়। সিএনএন, বিবিসি ও রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া