শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলের ডিজি

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৮ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   240 বার পঠিত

ট্রেন চলাচলের বিষয়ে যা জানালেন রেলের ডিজি

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের ‘বাংলা ব্লকেট’ কর্মসূচি থেকেই সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত রেল চলাচল বন্ধই রয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত।

আজ ২৮ জুলাই রবিবার সকালে এ তথ্য জানান তিনি। সরদার সাহাদাত বলেন, ট্রেন চলাচলের সিদ্ধান্ত হলে জানানো হবে। ট্রেন চলাচলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রেন চালানো কোনো বিষয় না, বিষয়টি হচ্ছে নিরাপত্তা।

তিনি আরো বলেন, সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে মন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে কবে থেকে ট্রেন চলবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া রেলগেট এলাকায় কোট আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।

Facebook Comments Box

Posted ৪:০৭ অপরাহ্ণ | রবিবার, ২৮ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া