মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব বুঝে নিলেন বাহারুল আলম

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   94 বার পঠিত

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব বুঝে নিলেন বাহারুল আলম

পুলিশের ৩৩তম মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নিয়েছেন বাহারুল আলম। আজ ২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে তিনি বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর।

এর আগে বুধবার এক প্রজ্ঞাপনে প্রাক্তন অতিরিক্ত আইজিপি বাহারুল আলমকে আগামী দুই বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক করে সরকার। নবাগত পুলিশপ্রধান একসময় পুলিশের বিশেষ শাখার এসবির প্রধান ছিলেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান। পুলিশে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদরদপ্তরের শান্তিরক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন বাহারুল আলম। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া