সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ফরিদ আহমেদ,নবীনগর :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   112 বার পঠিত

নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন এবং নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ জন নারী অংশগ্রহণ করেন। সভায় নারী অধিকার, সমতা এবং নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া