চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 397 বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরনের লক্ষ্যে নাসিরনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া- ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা মো: শফিকুল ইসলাম। মতবিনিময় শেষে সহযোদ্ধাদের নিয়ে তিনি গণসংযোগ এবং ৩১ দফা লিপিবদ্ধকৃত ক্যালেন্ডার ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা সদরে।
আজ ১৮ অক্টোবর শনিবার বেলা ১১ টায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত নাসিরনগর উপজেলার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম। ৩১ দফার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে তিনি ৩১ দফাকে বাংলাদেশের অধিকার আদায়ের সংগ্রামের ক্ষেত্রে এ যুগের ম্যাগনাকার্টা হিসেবে অবিহিত করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের সকল আশা- আখাংকার প্রতিফলন রয়েছে জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মাঝে , দেশের চলমান সকল সমস্যার সমাধান হয়ে যাবে ৩১ দফা বাস্তবায়িত হলে।
মো: শফিকুল ইসলাম আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যদি ব্রাহ্মনবাড়িয়া-১(নাসিরনগর) আসন থেকে বিএনপি আমাকে মনোনীত করে, তবে আমার জন্মভূমি নাসিরনগরে জন্য উন্নয়নমূলক কাজ করে সারা দেশের মধ্যে নাসিরনগরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো আমি।
মতবিনিময় সভায় ধরমন্ডল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালাউদ্দিন আহন্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক তোফায়েল আহন্মেদ, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মঈনউদ্দিন আহন্মেদ, আইএলএসটি ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, কুন্ডা ইউনিয়ন ছাত্রদল সভাপতি নয়ন খান,হরিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সৈয়দ মুক্তাধির,গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক ওবায়দুল হক, গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক সারোয়ার আশরাফি, নাসিরনগর সদর ইউনিয়ন সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরাফাত চৌধুরীসহ নাসিরনগর উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবে মতবিনিময় সমাপ্ত করে মো: শফিকুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় ,বাজার, কমপ্লেক্স মসজিদ এলাকা সহ বিভিন্ন স্থানে গণসংযোগ এবং ৩১ দফা লিপিবদ্ধকৃত ক্যালেন্ডার ও লিফলেট বিতরণ করেছেন।
Posted ৫:০৯ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah