মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নবনির্বাচিত এমপি এমএ হান্নানকে গণসংবর্ধনা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নবনির্বাচিত এমপি এমএ হান্নানকে গণসংবর্ধনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমএ হান্নানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

২২ মার্চ রবিবার বিকেলে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণসংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।

উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক, কথাসাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ; কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. রোকন উদ্দিন ভূইঁয়া; নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ; নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী; হবিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও এলাকার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন, “আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি সকল শ্রেণি-পেশার মানুষের এমপি। আপনাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব। নাসিরনগরকে একটি আধুনিক উপজেলায় রূপান্তর করতে কাজ করব। আমি নাসিরনগরের মানুষের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”

Facebook Comments Box

Posted ৭:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া