শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রীর ভিডিও ব্যবহার

নিঃশর্ত ক্ষমা চাইলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জুঁই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪   |   প্রিন্ট   |   218 বার পঠিত

নিঃশর্ত ক্ষমা চাইলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জুঁই

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রীর ভিডিও ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরিন ফাতেমা জুঁই (ফুটবল প্রতীক)।

আজ ৩০ মে বৃহস্পতিবার নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল মামুনের কাছে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা চান ও এ বিধি মেনে চলার বিষয়ে মুচলেকা দেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য আফরিন জুঁইকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, আপনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আইডি ব্যবহার করে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও এবং স্থিরচিত্র ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন, যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৮ (৫) এর পরিপন্থী। যার সুনির্দিষ্ট তথ্যচিত্র প্রমাণাদি রয়েছে।
এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩২ অনুযায়ি কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না ও বিধি ৩৩ অনুযায়ি কেন প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা আগামী ৩০ মে (বুধবার) দুপুর ১২টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ওই প্রার্থী লিখিত জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এছাড়া এ ধরণের কাজ আর করবেন না বলে মুচলেকা দিয়েছেন। এ কারণে ওনাকে সতর্ক করে দেওয়া হয়েছে। শোকজের জবাব নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া