বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের করদাতাদের জন্য ৫শ’ ডলার পর্যন্ত ফেরতের প্রস্তাব

আরিফুর রহমান আরিফ   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   99 বার পঠিত

নিউইয়র্কের করদাতাদের জন্য ৫শ’ ডলার পর্যন্ত ফেরতের প্রস্তাব

নিউইয়র্কের গভর্ণর ক্যাথি হোকুল করদাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন, যার মাধ্যমে রাজ্যের অধিকাংশ করদাতা আগামী বছর পর্যন্ত $৩ বিলিয়ন মূল্যস্ফীতি-সংক্রান্ত ফেরত চেক পেতে পারেন। ফেরত চেকের মাধ্যমে ৮.৬ মিলিয়ন মানুষ উপকৃত হবে, যার মধ্যে প্রায় ৩.৬ মিলিয়ন নিউইয়র্ক সিটির বাসিন্দা। গভর্ণরের প্রত্যাশা, আগামী শরৎকালে এই ফেরত চেক বিতরণ করা হবে।

৯ ডিসেম্বর সোমবার গভর্ণর ক্যাথি হোকুল এই প্রস্তাব উত্থাপন করেন। এই প্রস্তাবটি আগামী বছরের রাজ্য বাজেটের একটি অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে এবং এটি আয়কর দাখিলকারীদের মধ্যে যারা বাড়তি খরচে অতিষ্ঠ তাদের জন্য সুখবর হতে পারে।

গভর্ণর হোকুল বলেন, এই ফেরত আসবে রাজ্যের বিক্রয় করের অতিরিক্ত আয় থেকে, যা মূলত মূল্যস্ফীতির কারণে বেড়েছে। এটি জনগণের টাকা। এটি জনগণের পকেটে ফিরে আসা উচিত। এই অতিরিক্ত অর্থ রাজ্যের ব্যয় করার কোনো কারণ নেই।

প্রস্তাব অনুযায়ী, যারা যৌথভাবে কর দাখিল করবেন এবং তাদের বার্ষিক আয় $৩০০,০০০ এর কম, তারা $৫০০ ফেরত পাবেন। আর এককভাবে আয় $১৫০,০০০ এর মধ্যে থাকা ব্যক্তিরা পাবেন $৩০০।

অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টির মুখপাত্র মাইক হোয়াইল্যান্ড বলেন, “এই ধরনের প্রস্তাব মধ্যবিত্ত এবং কর্মজীবী নিউইয়র্কবাসীদের সহায়তার জন্য একটি ভালো পদক্ষেপ।”

প্রস্তাবটি এমনই এক সময়ে এসেছে যখন ডেমোক্র্যাটরা নির্বাচনী চক্রে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, যেখানে ভোটাররা অর্থনীতি এবং বাড়তি খাদ্য ও আবাসন খরচের কারণে রিপাবলিকানদের প্রতি সমর্থন প্রকাশ করেছিলেন। তবে ডেমোক্র্যাটরা নিউইয়র্কে কংগ্রেসনাল নির্বাচনে কিছুটা ভালো ফল করেছিল, তবে সেনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে।

গভর্ণর হোচুল ২০২৬ সালের নির্বাচনে নিজের অবস্থান শক্ত করতে প্রস্তুত হচ্ছেন এবং তার জনপ্রিয়তা নিয়ে একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে, কেবল এক তৃতীয়াংশ নিউইয়র্কবাসী তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

Facebook Comments Box

Posted ৫:৪৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া