বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে কিশোরি হেনস্থার মামলায় বাংলাদেশি গ্রেফতার

আরিফুর রহমান আরিফ   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত

নিউইয়র্কে কিশোরি হেনস্থার মামলায় বাংলাদেশি গ্রেফতার

১২ বছর বয়েসী কিশোরিকে হয়রানি ও লাঞ্ছিত করার অভিযোগে ৭২ বছর বয়েসী বদিউল জামাল নামে এক বাংলাদেশিকে নিউইয়র্কের পুলিশ গ্রেফতার করেছে। গত ৬ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে জ্যাকসন হাইটসের সন্নিকটে ইষ্ট এলমহার্স্ট এলাকায় ৮১ স্ট্রিট এবং ৩১ এভিনিউর কাছে ওই কিশোরীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে। গত ১১ জানুয়ারি বদিউল জামালকে ১১৫ প্রেসিঙ্কটের পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে কন্যা শিশুর শ্লিলতাহানীর চেষ্টা এবং হেনস্থার গুরুতর অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে।

নিউইয়র্কের বহুল প্রচারিত ‘ডেইলি নিউজ’ পত্রিকায় বদিউল জামালের ছবিসহ সংবাদটি প্রকাশের পর কমিউনিটিতে নানা গুঞ্জন উঠেছে। পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, হাঁটতে থাকা কিশোরীর কাছে যান এই বাংলাদেশি। তিনি কিশোরির হাত ধরে ফেলেন। হতভম্ব কিশোরি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়।

পুলিশের মতে এরপরও বদিউল জামাল নিরুৎসাহিত হননি এবং ভীত সন্ত্রস্ত কিশোরীকে অনুসরণ করে দ্বিতীয়বার হাত ধরেন। এরপর লোকটি ৮১ স্ট্রিটের উত্তর দিকে চলে যান। সেখানেই তিনি বাস করেন বলে জানা গেছে। বদিউল জামালের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হয়রানি এবং দ্বিতীয় ডিগ্রির হেনস্থা ও প্রলোভনের অভিযোগ পেশ করা হয়েছে। নিউইয়র্কের পুলিশ বদিউল জামালের ছবি প্রকাশ করেছে।

Facebook Comments Box

Posted ৬:২২ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া