আরিফুর রহমান আরিফ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 87 বার পঠিত
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা প্রবাসীদের সামাজিক সংগঠন কুলাউড়া-বাংলাদেশী এসােসিয়েশন অব ইউএসএ’র ২০২৫-২০২৭ সালের আসন্ন নির্বাচন ঘিরে ‘খসরু-সুয়েব’ প্যানেল ঘোষণা করা হয়েছেন।
৯ ডিসেম্বর সোমবার এস্টোরিয়ার একটি রেষ্টুরেন্ট অনুষ্ঠিত এক সভায় এই প্যানেলের সভাপতি পদে টাইম টেলিভিশনের অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরুকে সভাপতি এবং সংগঠনের অন্যতম সদস্য মঈনুর রহমান সুহেবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। পূর্নাঙ্গ প্যানেল পরবর্তীতে ঘোষণা করা হবে।
বিশিষ্ট রাজনীতিক লুৎফর রহমান চৌধুরী হেলালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল ঘোষণাকালে কুলাউড়ার সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমেদ জুনেদ, সংগঠনের সাবেক সভাপতি মোশাহিদ জে রাশেদ, উপদেষ্টা শফি চৌধুরী, সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ধলা মিয়া, মর্তুজ আলী, সাবেক কর্মকর্তা জামাল উদ্দিন লিটন, ইমরুল জেবুর, আতাফ হোসেন, ভাটেরা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ তালুকদার, ফারুক মিয়া, ওলিউর রহমান, মঞ্জুরুল ইসলাম মিসবাহ উদ্দিন এনাম, ফরহাদ লিটু, তসিফ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় ‘খসরু-সুয়েব’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। আংশিক কমিটির সদস্যরা হলেন- রাশিদুল মান্নান চৌধুরী হেশাম, জামাল উদ্দিন লিটন, আলতাফ হোসেন, হারুনুর রশীদ তালুকদার ও ফরহাদুল ইসলাম লিটু।
এদিকে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ-কে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করে ইতিমধ্যেই কুলাউড়া-বাংলাদেশী এসাসিয়েশনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
Posted ৫:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah