শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল

আরিফুর রহমান আরিফ :   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল

নিউইয়র্কে ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে ১ মার্চ ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির বন্ধন সুসংহত করতে গুলশান টেরেসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও বেলায়েত হোসাইন বেলাল বলেন, “দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে কমিউনিটিতে সেবা দিয়ে আসছি। আমাদের অনেক গ্রাহক আজকের দিনে আমাদের সঙ্গে যুক্ত; তাদের সন্তানরাও এখন আমাদের গ্রাহক। আমি সবসময় চেষ্টা করি যাতে সবাইকে সর্বোচ্চ মানের সেবা দেওয়া যায়। মানুষ যেন সন্তুষ্ট হয়, সেটাই আমার মূল উদ্দেশ্য।”

তিনি আরও জানান, “বাংলা ট্রাভেলস বছরে প্রায় বিশ মিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করে। এটি প্রমাণ করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভারত উপমহাদেশের ট্রাভেল ব্যবসায় প্রায় ৯৯ শতাংশের দখল প্রতিবেশী রাষ্ট্রের প্রতিনিধিদের হাতে থাকলেও, আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। এটি সম্ভব হয়েছে আমাদের গ্রাহক, কর্মচারী ও পরিবারের সমর্থনে।”

ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বাংলা ট্রাভেলসকে কেবল একটি ট্রাভেল এজেন্সি নয়, বরং একটি পরিবার হিসেবে বর্ণনা করেন। তাদের সার্ভিস মানসম্মত এবং গ্রাহকদের সুবিধা সর্বদা অগ্রাধিকার পায়। প্রতিষ্ঠানটির কর্মীদের ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ, যেখানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষজন অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সার্থক ও প্রাণবন্ত করে তোলেন।

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(566 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া