রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে বিজয় দিবসে টেবিল টেনিস আসর

আরিফুর রহমান আরিফ   |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   152 বার পঠিত

নিউইয়র্কে বিজয় দিবসে টেবিল টেনিস আসর

নিউইয়র্কে এই বছরের বিজয় দিবসে ক্রীড়া অঙ্গনে নতুন উজ্জ্বলতার সৃজন করেছে বাংলাদেশ ভিক্টোরী ডে টেবিল টেনিস টুর্ণামেন্ট ২০২৪। প্রতিযোগিতামূলক আবহ ও বন্ধুত্বের সম্পর্কের স্বাক্ষী হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা সার্বিক উৎসাহের সাথে জড়ো হয়েছেন নিউইয়র্কে।

নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, পেনসিলভানিয়া, এমনকি কানাডা থেকে খেলোয়াড়রা এসে এক উদ্দীপনাময় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তাদের উৎসাহ ও আন্তরিকতা এ টুর্ণামেন্টকে সকলের জন‍্য স্বরণীয় করে তুলেছে।

এই বিশাল সাফল‍্যের পেছনে সম্মিলিত অবদান ছিল SJ Innovation, এবং Adamjee Group এর সহযোগিতা, যাদের প্রচেষ্টা ছাড়া এই টুর্ণামেন্টটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হতো না। দিনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছিলেন খলিল বিরিয়ানি হাউস। পুরস্কার বিতরণী ও রাতের ভোজের মাধ্যমে টুর্ণামেন্টের এক নতুন মাত্রা যোগ করেছিলেন।

আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলী আম্মার (মিশর) এর প্রতি যিনি সুনিপুণভাবে দক্ষতার সাথে সম্পূর্ণ টুর্ণামেন্ট পরিচালনায় সহায়তা করেছেন। এছাড়াও BSP Team, শৈলী, BITNA Team, Ping Pong NYC, এবং দি অপটিমিস্ট ইউএসএ টিমের সহযোগিতা ও সরব উপস্থিতি টুর্ণামেন্টকে প্রাণবন্ত করে রেখেছিল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, দি অপটিমিস্ট এর নির্বাহী কমিটি ও বোর্ডের সদস্য।

টুর্ণামেন্ট আয়োজনে যাদের নিরলস প্রচেষ্টা ছিল তাদের মধ‍্যে রয়েছেন শাহেদ ইসলাম, সেলিম আদমজী এবং টুর্নামেন্টের উদ‍্যোক্তা ইমতিয়াজ চৌধুরী। চমৎকার উপস্থাপনা করেছেন মুস্তাফিজুর চৌধুরী, অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এটর্নি খাইরুল বাশার এবং মোকারম আহমেদ ও মারুফ মনোয়ার এর অনুপ্রেরণা ছিল উল্লেখ্য।

সামাজিকতা এবং সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন পেশা ও শহরের মানুষকে একত্রিত করেছে এই টেবিল টেনিস টুর্ণামেন্ট। এই দিনটির সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আবারো এক হওয়ার জন‍্য। এটি শুধুমাত্র একটি টুর্ণামেন্টই নয়, বরং বাংলাদেশের বিজয় দিবসের চেতনাকে ঘিরে একত্রিত হয়ে প্রীতি ও সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলার একটি অনন‍্য সফল প্রচেষ্টা।

Facebook Comments Box

Posted ৬:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া