শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর -জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধান দাবি

হাকিকুল ইসলাম খোকন :   |   সোমবার, ০৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

নিউইয়র্কে ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর -জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধান দাবি

পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সভাপতি মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত এবং জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়। গত ২৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টরেন্টে অনুষ্ঠিত সংগঠন দুটির যৌথ সভায় উপরোক্ত সিদ্ধান্ত ও দাবি জানানো হয়। উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যেই ‘ভাসানী সম্মেলন’ আয়োজন করা হবে।

যৌথ সভার প্রথম পর্বে ভাসানী ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক আলী ইমাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক মঈনুদ্দীন নাসের সঞ্চালনায় সভায় আইএফসি’র চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ও মহাসচিব মোহাম্মদ হোসেন খান, ভাসানী সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ,সংগঠনের উপদেষ্টা এবিএম ওসমান গনি,সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃওয়াজেদ আলীখান,কলামিস্ট ও বিশিষ্ট সাংবাদিক সাঈদ তারেক,নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও বিশিষ্ট টিভি সাংবাদিক রিমন ইসলামসহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কাজী আজহারুল হক মিলন,খন্দকার ফরহাদ, এডভোকেট মজিবুর রহমান, আব্দুর রহীম হাওলাদার, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, এসএম ফেরদৌস, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, সালেহ আহমেদ মানিক প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন সম্মেলন আয়োজনের মাধ্যমে প্রবাসের নতুন প্রজন্মকে ভাসানী সম্পর্কে জানানোর পাশাপাশি বিশ্ব দরবারে ভাসানীকে তুলে ধরার সুযোগ হবে। সভায় কোন কোন বক্তা মাওলানা ভাসানীর উপর ডকুমেন্টারী তৈরী ও প্রচারের উপরও গুরুত্বারোপ করেন।

সভায় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের জানান, ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করতে ইতিপূর্বে বিশিষ্ট ব্যবসায়ীও মুলধারার রাজনৈতিক গিয়াস আহমেদ-কে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে অচিরেই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। তিনি আরো জানান, ফাউন্ডেশনের প্রচার সম্পাদক আজিজুল হক মুন্না সক্রিয় না থাকায় এবং কার্যকরী সদস্য পারভেজ সাজ্জাদ ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে সক্রিয় থাকা সম্ভব নয় বলে, উভয়কে স্ব স্ব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে এবং তাদের স্থলে এম এ বাসেত ও বেলাল চৌধুরী-কে কো-অপ্ট করা হয়েছে। তিনি আরো জানান, আসন্ন সম্মেলনে ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

সভাপতির বক্তব্যে আলী ইমাম বলেন, মাওলানা ভাসানী আমাদের সবার নেতা এবং শ্রদ্ধার মানুষ। আজকের সভার উপস্থিতিই প্রমান করে যে, দেশের মানুষের মতো প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তিনি বলেন, আমরা সবাই মিলেই ভাসানী সম্মেলন সফল করবো। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। এই পর্ব পরিচালনা করেন আইএফসি’র মহাসচিব মোহাম্মদ হোসেন খান।

এসময় সৈয়দ টিপু সুলতান সম্প্রতি তার বাংলাদেশ সফর ও আইএফসি’র কর্মসূচী নিয়ে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক, সভা-সমাবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের সাহায্য ছাড়া ফারাক্কা সমস্যার সম্ভব নয়, তাই তিনি জাতিসংঘের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানান।

যৌথ সভায় গভীর শ্রদ্ধার সাথে আইএফসি’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান সালু-কে স্মরণ করা হয়। সভায় সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জসিম উদ্দিন ভূঁইয়া, এম এ বাসেত, শ্যামল সরকার, মোহাম্মদ সাদেক, আহসান হাবীব, মাহমুদুল হক দুলাল ও এমএ আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(476 বার পঠিত)
পাত্র চাই
(426 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া