রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক কনসুলেট হামলা: আপোষের অভিযোগ ভিত্তিহীন—প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা

হাকিকুল ইসলাম খোকন   |   শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

নিউইয়র্ক কনসুলেট হামলা: আপোষের অভিযোগ ভিত্তিহীন—প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা নিউইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলার ঘটনাকে ঘিরে ছড়ানো ভ্রান্ত তথ্য ও গুজবের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, এ ঘটনার সঙ্গে তার কোনো আপোষ বা সমঝোতার প্রশ্নই ওঠে না। বরং তিনি কেবল সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরতে চান। গোলাম মর্তুজা স্পষ্টভাবে জানান, ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক কনসুলেটে, আর তার দায়িত্ব ওয়াশিংটন ডিসি দূতাবাসে। সেদিন তিনি অতিথি হিসেবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন এবং আয়োজনে সহায়তা করেন।

প্রেস মিনিস্টার জানান, নিউইয়র্ক কনসুলেট ইতোমধ্যে হামলার বিষয়ে বিস্তারিত লিখিত অভিযোগ, অভিযুক্তদের নাম এবং ভিডিও প্রমাণসহ নিউইয়র্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের কাছে জমা দিয়েছে। একইভাবে ওয়াশিংটন দূতাবাস থেকেও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও সিক্রেট সার্ভিসকে অবহিত করা হয়েছে।

তিনি আরো উল্লেখ করেন, নিউইয়র্ক ডিপ্লোমেটিক সিকিউরিটি উইং, নিউইয়র্ক মেয়র অফিসসহ একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করছে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কনসুলেটকে জানানো হয়েছে যে ইতোমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়ায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গোলাম মর্তুজা বলেন, তদন্ত শেষ হওয়ার পরই মামলা করার ধাপ আসবে। এখনো কোনো মামলা হয়নি, কেবল অভিযোগ জানানো হয়েছে। এটিই যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া। তিনি স্পষ্ট করে দেন, আপোষের মাধ্যমে মামলা বন্ধ হওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তদন্তে দীর্ঘ সময় লাগার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তদন্ত প্রক্রিয়া স্বভাবতই সময়সাপেক্ষ। রাজনৈতিক প্রভাবে তদন্ত দ্রুত করানো সম্ভব নয়। উপরন্তু, তদন্ত চলাকালে কনসুলেট বা দূতাবাসের পক্ষ থেকে প্রকাশ্যে মন্তব্য করাটাও শোভনীয় নয়।

প্রেস মিনিস্টার দৃঢ়ভাবে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই। আমি বা অন্য কেউ যুক্তরাষ্ট্রে এ ধরনের তদন্তাধীন বিষয়ে অভিযুক্তদের সঙ্গে আপোষ করতে বা তদন্তকে প্রভাবিত করতে পারি না। এটি বাংলাদেশ নয়।

গোলাম মর্তুজা আশ্বাস দিয়ে বলেন, তদন্ত শেষ হলে নিউইয়র্ক কনসুলেটের পক্ষ থেকে সবকিছু স্পষ্টভাবে জানানো হবে। এখানে গোপনীয়তা বা সমঝোতার কোনো সুযোগ নেই।ছবিতে হত ১৭ জুন ২০২৫, মাঝে প্রেস মিনিস্টার সাংবাদিক গোলাম মুর্তুজা, বামে নিউইয়র্ক বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোজাম্মেল হক এবং ডানে brahmanbaria2usa.com এর প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(431 বার পঠিত)
পাত্র চাই
(414 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া