বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেনের সিআইপি স্বীকৃতি অর্জন

হাকিকুল ইসলাম খোকন   |   শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   103 বার পঠিত

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেনের সিআইপি স্বীকৃতি অর্জন

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-এনআরবি) হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী আবুল হোসেন। তিনি ফজিলা গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও। এছাড়া তিনি একাধারে বাংলাদেশে রিপাবলিক অফ উগান্ডার অনারারি কনসাল এবং রিপাবলিক অফ সুরিনামের প্রেসিডেন্টের উপদেষ্টা এবং আন্তর্জাতিক সংস্থা ডিপ্লোমেসি ফর ওয়ার্ল্ড পিস (ডিডব্লিউপি)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৮ ডিসেম্বর বুধবার ২০২৪, বাংলাদেশের রাজধানী ঢাকার ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা দেশের অর্থনীতির বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্মাননা দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের যথাযথ স্বীকৃতি হিসেবে বিবেচিত হবে।

নিউইয়র্ক প্রবাসী ব্যবসায়ী আবুল হোসেন দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে ফজিলা গ্রুপ আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। একইসঙ্গে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশ ও উগান্ডার বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকা বিশেষ প্রশংসনীয়।

Facebook Comments Box

Posted ৭:০২ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া