শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা প্রত্যাহার করে রবার্ট এফ কেনেডি জুনিয়র কাকে সমর্থন দিচ্ছেন

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   205 বার পঠিত

প্রার্থিতা প্রত্যাহার করে রবার্ট এফ কেনেডি জুনিয়র কাকে সমর্থন দিচ্ছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে রিপাবলিকান পার্টি মনোনীত প্রার্থী সাবেক ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার পরিকল্পনা করেছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

একাধিক মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবার্ট এফ কেনেডি জুনিয়র মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন এবং তার জায়গায় তিনি সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন। আগামীকাল ২৩ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামীকাল শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যে ফনিক্সে ট্রাম্পের প্রচারণায় হাজির হয়ে এই ঘোষণা দিতে পারেন রবার্ট এফ কেনেডির তৃতীয় ছেলে রবার্ট এফ কেনেডি জুনিয়র। একই সঙ্গে তিনি সেদিনই নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দেবেন।

বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে থাকলেও এর আগে রবার্ট এফ কেনেডি জুনিয়র ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। তবে সেখানে ব্যর্থ হয়ে তিনি স্বতন্ত্র হিসেবে লড়ার সিদ্ধান্ত নেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিলে রিপাবলিকান পার্টির প্রার্থীর পক্ষে সুইং স্টেটগুলোতে বেশ খানিকটা সুবিধা করা সম্ভব হবে।

ট্রাম্পের বিরুদ্ধে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর গত মাসে নিজ দলের নেতাদের চাপের মুখে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জনমত জরিপগুলোতে দেখা গেছে, নির্বাচনী প্রচারে নতুন করে গতি এনেছেন কমলা হ্যারিস। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জাতীয়ভাবে এবং পেনসিলভানিয়াসহ আটটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যের অনেকগুলোতে ব্যবধান মিটিয়ে ফেলেছেন। এটি তাকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসেবে বাছাই করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নভেম্বরের নির্বাচনে জিতলে কৃষ্ণাঙ্গ এবং এশীয় ঐতিহ্যের কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

Facebook Comments Box

Posted ৯:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া