শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   222 বার পঠিত

প্রেসিডেন্ট প্রার্থী হতে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কমলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন কমলা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার দলটির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চ্যুয়ালি এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন।

প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা (ডেলিগেট) তাদের পছন্দের কথা জানাতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত। খবর সিএনএনের

অবশ্য ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যে কমলা মনোনয়ন পাওয়ার জন্য তার প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন।

আনুষ্ঠানিকভাবে কমলা প্রেসিডেন্ট প্রার্থী হলে তিনি আরেকটি ইতিহাস গড়বেন। কারণ এ অবস্থানে তিনি হবে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান আমেরিকান নারী। বর্তমানে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের পদে রয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া