মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কোহিনুর গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   93 বার পঠিত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র কোহিনুর গ্রেফতার

বিসিসি সাবেক প্যানেল মেয়র ও মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর অগ্নিসংযোগসহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি একাধিকবারের সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম। মামলার আসামি হিসেবে কোতয়ালী মডেল থানার পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে চারটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

কোতয়ালী মডেল থানার জিআরও এনামুল হক বলেন, আসামি কহিনুর বেগমকে বরিশালের জ্যেষ্ঠ মহানগর হাকিম নুরুল আমিনের আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ হাকিম তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া