বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারোনেস রোজি উইন্টারটন

আরিফুর রহমান আরিফ   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   86 বার পঠিত

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারোনেস রোজি উইন্টারটন

রোজি উইন্টারটন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হয়েছেন ব্যারোনেস রোজি উইন্টারটন। যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। আজ ২৯ জানুয়ারি বুধবার ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি ব্যারোনেস রোজি উইন্টারটনকে বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

বাংলাদেশে বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হওয়া প্রসঙ্গে ব্যারোনেস উইন্টারটন বলেন, বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি জানি বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং উভয় দেশের বাজারে ভোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন পাউন্ডেরও বেশি এবং প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। এ গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারিত্বকে আরো উন্নত করার জন্য আমি অন্তর্বর্তী সরকার, ব্যবসা-বাণিজ্য বিভাগ এবং বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সােথ ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ’।

Facebook Comments Box

Posted ৩:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া