আরিফুর রহমান আরিফ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 133 বার পঠিত
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে নবান্ন রেষ্টুরেন্ট জেকসনহাইট নিউ ইয়র্ক আমেরিকায় গত ১৫ ডিসেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ মুক্তিযুদ্ধো সংসদ কর্তৃক মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।
Posted ৯:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah