বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   88 বার পঠিত

বৃটেনের কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে বাংলাদেশের ৫৩ তম মহান বিজয় দিবস উপলক্ষে গণতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারেল, মাল্টিন্যাশনালের বৃটেনের কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে গত ২১ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় বিজয় ফুল কর্মসূচি সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী, শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত, অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন।

সভায় মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

সভার সভাপতি, বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মকিস মনসুর সহ বক্তারা বাঙ্গালী জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার, মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

Facebook Comments Box

Posted ৬:২০ অপরাহ্ণ | রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(693 বার পঠিত)
পাত্র চাই
(509 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া