সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
প্রধানমন্ত্রীর খাল খনন, পুন:খনন কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় খাল খনন শুরু হয়েছে। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের চকিমুড়া খাল খনন করা হবে।
আজ ৯ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের টনকী-মাঝিগাছা ব্রীজের পাশে খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পিআসির মাধ্যমে প্রায় ৭৭ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ৫ কি: মিটার খাল খনন করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান, , যুবদল নেতা শেখ আমজাদ হোসেন, মামুন আহমেদ প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাঝিগাছা ব্রীজ হতে খারকুট কুড়িল বিল পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার খাল খনন করা হবে। সাড়ে চার মিটার প্রস্থ এবং সাড়ে তিন মিটার গভীরে খাল খনন করা হবে। ভেকু দিয়ে মাটি খনন করে শ্রমিকরা লেভেলিং কাজ করবে। ৩০ জুনের মধ্যে খনন কাজ শেষ করার সময় সীমা রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুজ্জামান বলেন, উপজেলা তদারিক কমিটির অধীনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি খাল খনন কাজ বাস্তবায়ন করবে। ৭৬ লক্ষ ৬৩ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah