সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতার দাবি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ জুন ২০২৪   |   প্রিন্ট   |   342 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ কর্মীর হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশ্যে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ইজাজ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সহপাঠীরা। আজ ৭ জুন শুক্রবার দুপুরে শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের আগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি জড়ো হয়।

এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগর সাংগঠনিক সম্পাদক আজহারুল হাসান মিঠু, নিহতের সহপাঠী বায়েজিদুর রহমান সিয়াম, মাহতি মোহাম্মদ মাশরাফি, সাকিব খান রিফাত, আরাফ উল্লাহ অর্ণব।
পরে মানবন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মূল আসামিরা ধরাছোয়াঁর বাহিরে। ঘাতক হাসান আল ফারাবী জয় ও জালাল হোসেন খোকাসহ অন্যান্য আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানান। অন্যথায় আগামীতে ধর্মঘট ও বিক্ষোভ মিছিলসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের বিজয় মিছিলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকার নির্দেশে ইজাজের মাথায় গুলি করে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল ফারাবী জয়।

এ ঘটনায় নিহতের পিতা আমিনুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় মামলা হত্যা মামলা দায়ের করেন। মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন ওরফে খোকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় দুই নম্বর আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিস্কৃত ছাত্রলীগ নেতা হাসান আল ফারাবী জয়কে।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া