শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   288 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

২১ মে বিশ্ব মেডিটেশন দিবস। “ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেডিটেশন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সেল আজ ২১ মঙ্গলবার ভোর ছয়টায় ফারুকী পার্কে (অবকাশ) বিশেষ এক মেডিটেশন প্রোগ্রামের আয়োজন করে।

২০২১ সালে দেশে প্রথমবারের মতো এ দিবস পালন করে কোয়ান্টাম। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়াতেও তৃতীয়বারের মত এই দিবসটি উদ্যাপন করা হল।

এ আয়োজনের মূল লক্ষ্য হল ধ্যানের গুরুত্ব সম্পর্কে সর্বমহলে সচেতনতা সৃষ্টি করা। সেইসাথে নতুন প্রজন্মের মাঝে সমৃদ্ধ ও সমমর্মী বাংলাদেশের একটি স্বপ্ন তুলে ধরা।

উক্ত মেডিটেশন প্রোগ্রামে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, এডভোকেট, গৃহিণীসহ নানান শ্রেণি-পেশার সদস্যরা অংশগ্রহণ করেন। তারা বলছেন নিয়মিত মেডিটেশন চর্চা করে শারীরিক মানসিকভাবে সুস্থ আছেন।

ভবিষ্যতে কোয়ান্টাম ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া সেল কার্যক্রম আরো গতিশীল করা হবে বলে আয়োজকরা জানান।

Facebook Comments Box

Posted ৫:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া