বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতিসৌধ “সৌধ হিরন্ময়” এ পুষ্পস্তক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে আজ ১৪ ডিসেম্বর শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষে শহরের কাউতলীতে অবস্থিত স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষে স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান। পরে স্মৃতি হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা,বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ আবু হোরায়রা বলেন, জাতিকে মেধাশূন্য করার জন্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের আগ মুহুর্তে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ১০৭০ জন বা তারও বেশি বুদ্ধিজীবীকে হত্যা করে। তাদের মধ্যে ছিলো আইনজীবী, শিক্ষক, প্রকৌশলী, সাংবাদিক, চলচ্চিত্র শিল্পী, পরিচালক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তিনি বলেন, সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় ও জেলা কারাগার থেকে অধ্যাপক শহীদ লুৎফুর রহমান, বিশিষ্ট আইনজীবী আকবর হোসেন বকুল মিয়া সহ বেশ কিছু বুদ্ধিজীবীকে ধরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুরুলিয়া খালের পাড়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কিন্তু তারা বাঙ্গালী জাতিকে দাবিয়ে রাখতে পারেনি।

পুষ্পস্তবক অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া