সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 259 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। আজ ৩ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এমএ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আব্দুল মান্নানের নাম রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থী তালিকা ফাঁকা রাখা হয়েছে।
Posted ২:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah