রবিবার ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহর সমন্বয় কমিটির সভায়

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   259 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত

শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর সভায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ মে সোমবার বেলা ১১টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।

বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদ্দূস।

বাজেটের উপর বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ হোসেনে আরা বেগম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক আলহাজ্ব মোঃ শাহ আলম, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক এস এম শাহীনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াছমিন, কাউন্সিলর মোঃ জামাল হোসেন, শেখ মোঃ মাহফুজ মিয়া, আক্তার হোসেন চৌধুরী, এম এ মালেক চৌধুরী, মীর মোঃ শাহীন মিয়া, মোঃ কাওসার মিয়া, মোঃ সাকিল, মোঃ আনোয়ারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ গোলাম কাউছার, সহকারী প্রকৌশলী সবুজ কাজী সহবিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবির সকলের মতামতের ভিত্তিতে পৌরবাসীর কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়নে সর্বশ্রেণি ও পেশাজীবীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পৌরবাসীর কাক্সিক্ষত উন্নয়ন পেতে হলে নিয়মিতভাবে ট্যাক্স পরিশোধ করতে হবে। “আমাদের শহরকে বসবাসের উপযোগী রাখতে গেলে শহরবাসীকে নিজ নিজ স্থান থেকে সচেতনতার সাথে কাজ করতে হবে, শহরের উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার মনে রাখতে হবে আমাদের শহরকে আমাদেরই আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া