নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট | 242 বার পঠিত
কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির চলতি মাসের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে।
আজ ৮ জুন শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসারের সার্টিফিকেট সহকারী মোঃ মনির হোসেন।
প্রত্যেক কার্ডধারীকে ৬০ টাকা দরে ২ কেজি করে মশুর ডাল, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা দরে ৫ কেজি চাউল পৌরসভার ১, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, জুন মাসে সদর উপজেলার নিম্ন আয় ও সুুবিধাবঞ্চিত কার্ডধারী মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। পৌরসভায় ৪৯৫২জনসহ সদর উপজেলায় ১৬ হাজার ৬১৮ জন নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির এ পণ্য বিক্রি করা হবে।
শনিবার পৌরসভার ১, ৩, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এই টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, পর্যায়ে ক্রমে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিতরণ করা হবে।
Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ০৮ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah