বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   107 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জানুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার অফিস কক্ষে সদর উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সঞ্চালনায় বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্যে রাখেন সদর উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার। এছাড়াও সমাজ সেবা অফিসার, উপজেলা সমবায় কর্মকর্তা, সদর উপজেলা পরিবার পরিকাল্পন কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও তাদের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের খোঁজ খবর নেন এবং এসো “দেশ বদলাই পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ আলোচনা সভা, র‌্যালি, বই উৎসব, জিআই পণ্য, পিঠা উৎসবসহ উৎসব মুখর পরিবেশে পালন করার নির্দেশ প্রদান করেন। এসময় উপজেলা সার্বিক উন্নয়ন ও সমস্যার খোঁজ খবর নেন।

Facebook Comments Box

Posted ৪:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া