অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 122 বার পঠিত
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়।
আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জের মাধবপুরের মোহনপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। ২৫ বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবনগর গ্রামের মৃত কৃষ্ণধন দাসের ছেলে কামদেব দাস (৪৫), হবিগগঞ্জের লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের মনিন্দ দাসের স্ত্রী মায়া রাণী দাস (৪৫), তার মেয়ে মনিকা রাণী দাস (১৯), হবিগঞ্জ সদর উপজেলার সাজতাপুর গ্রামের মৃত রমেশ দাসের মেয়ে স্বপ্না রাণী দাস (৩০) এবং কিশোরগঞ্জ জেলার বায়েজিদপুর উপজেলার বায়েজিদপুর গ্রামের মৃত গৌরঙ্গ দাসের ছেলে সুকেন দাস (১৯)।
বিজিবি জানায়, আটকরা গৃহকর্মী ও কৃষি কাজের জন্য অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১ লাখ ৬৫০০ টাকা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের পর বুধবার আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হবে।
Posted ৩:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah