সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন নিরাপত্তা সংস্থার প্রধানসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

হাকিকুল ইসলাম খোকন   |   রবিবার, ০৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

মার্কিন নিরাপত্তা সংস্থার প্রধানসহ ৩ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান টিমোথি হাফকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার সহকারী এবং এনএসএর উপপরিচালক ওয়েন্ডি নোবেলকেও নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টিমোথি হাফ ‘ইউএস সাইবার কমান্ড’ এরও প্রধান। ৪ এপ্রিল (শুক্রবার) এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট, যা দুইজন বর্তমান ও একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েন্ডি নোবেলকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের অফিস অব দ্য আন্ডারসেক্রেটারি অব ডিফেন্স ফর ইন্টেলিজেন্সের একটি দায়িত্ব দেওয়া হয়েছে। এনএসএ প্রতিরক্ষা বিভাগের একটি অংশ।

বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি বলেছে, এনএসএর পরিচালক টিমোথিকে কেন বরখাস্ত করা হলো ও তার সহকারী ওয়েন্ডিকেই–বা কেন নতুন দায়িত্ব দেওয়া হলো, সে বিষয়ে তারা জানেন না।

এনএসএর ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে মার্কিন সাইবার কমান্ডের উপপ্রধান উইলিয়াম হার্টম্যানের নাম ঘোষণা করা হয়েছে। তার ভারপ্রাপ্ত সহকারী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শেইলা থমাসের। তিনি এনএসএর নির্বাহী পরিচালক ছিলেন।

এ বিষয়ে পেন্টাগন ও হোয়াইট হাউসের মন্তব্য জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক পার্মানেন্ট সিলেক্ট কমিটির ডেমোক্র্যাট সদস্য জিম হাইমস ও সিনেট ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্রেটিক ভাইস চেয়ার সিনেটর মার্ক ওয়ার্নার এনএসএর পরিচালক টিমোথিকে বরখাস্ত করার নিন্দা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়ার্নার লিখেছেন, টিমোথির মতো এনএসএর একজন দলনিরপেক্ষ ও অভিজ্ঞ নেতাকে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্ত করার ঘটনা বিস্ময়কর।

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তাদের স্থানে তিনি নিয়োগ দিয়েছেন তার একান্ত অনুগতদের।

Facebook Comments Box

Posted ৬:২৫ অপরাহ্ণ | রবিবার, ০৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(569 বার পঠিত)
পাত্র চাই
(441 বার পঠিত)

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া