শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   264 বার পঠিত

মা হারালেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার মা ম্যারিয়েন রবিনসন গতকাল ৩১ মে শুক্রবার মারা গেছেন। পরিবার এ খবর জানিয়েছে।

ম্যারিয়েন রবিনসনের বয়স হয়েছিল ৮৬ বছর। মিশেল ওবামার পরিবার সামাজিক মাধ্যম এক্সে বিবৃতিতে জানায়, ‘আমাদের তাঁকে প্রয়োজন ছিল। মেয়েদের তাঁকে প্রয়োজন ছিল।’

বারাক ওবামা ক্ষমতায় থাকাকালে হোয়াইট হাউসে ছিলেন মিশেলের মা। দুই নাতনির যত্ন নেওয়ার জন্য তিনি সেখানে থাকতেন। দুই নাতনি সাসা ও মালিয়ার সঙ্গে ওবামা পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ম্যারিয়েন রবিনসনকে দেখা গেছে।

২০০৮ সালের নির্বাচনের রাতে বারাক ওবামা নির্বাচনী ফলাফলে এগিয়ে যাওয়ার সময় তাঁকে জামাইয়ের হাত ধরে থাকতে দেখা যায়।

হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ ও জৌলুশ তাঁকে খুব বেশি টানতো না। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত হোয়াইট হাউসে ওবামা আট বছর থাকাকালে তিনি কেবলমাত্র একবার পোপের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, শুক্রবার সকালে তিনি শান্তিপূর্ণভাবে চলে গেছেন। পরিবারের কেউ জানে না তাঁকে ছাড়া কীভাবে বাঁচবেন।

ম্যারিয়েন রবিনসন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইডে বেড়ে ওঠেন।

Facebook Comments Box

Posted ৪:২৬ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া