বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুহম্মদ আজিজুল হক

চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত   |   রবিবার, ১৬ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   250 বার পঠিত

মুহম্মদ আজিজুল হক

একটি পাখি কেন যে ডাকতো সারারাত
দোতলার কার্নিশে বসে!
অবিরাম অবিশ্রান্তভাবে ডাকতো সে।
আমার তখন ছেলেবেলা।
মা বোলতেন, ওটা সরল পাখি
রাতভর স্রষ্টাকে ডাকে ও।
আমি ভাবতাম, স্রষ্টাকে ও কেন ডাকে!
তাঁকে ও দেখতে পায় নাকি?
ঐ বিরামহীন ডাকাডাকি, গলা ভাঙ্গে না ওর?
তবু পাখি ডেকেই চলতো মাতালের মতো ক্লান্তিহীন।

কেউকে ভালোবেসে ডেকে
হয়তো ক্লান্ত হয় না কখনো কেউ;
যত ডাকে তত জাগে সাধ আরো ডাকার।
যেমনি কোরে মজনু ডাকতো লায়লীরে তার;
যেমনি কোরে রাধা ডাকতো কেষ্টরে।
হয়তো ঐ পাখিটির মতো সরবে নয়,
ডাকতো মনে মনে অবিরত।
সেই সরল পাখি আজ বেদনা হয়ে মনে আসে;
তার ডাক আজো যেন কানে ভাসে।

হায় রে পাখি, অমন কোরে কেউকেই
কেউ ভালোবেসে ডাকে না আর।
না মানুষকে, না স্রষ্টাকে তার।
আজ কোনো প্রেম নেই এ পৃ্থিবীতে
নেই কোনো ভালোবাসা।
আছে শুধু যৌনতা; আছে অশ্লীলতা।

আজকাল আর সরল পাখি ডাকে না।
আজকাল আর সরল পাখি কোথাও ডাকে না!

Facebook Comments Box

Posted ৬:১০ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া