শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৩ জুন ২০২৪   |   প্রিন্ট   |   323 বার পঠিত

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ক্লাউডিয়া শেইনবাম। দেশটির শাসক দল মরেনা পার্টি ২ জুন রবিবার তাকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে।

টেলিভিশন চ্যানেল এনএমএএস এবং সংবাদপত্র এল ফিনান্সিরো বলেছে, ভোটে শেইনবাউম বিজয়ী হয়েছে, যদিও তারা পরিসংখ্যান দেয়নি।

ক্ষমতাসীন মোরেনা পার্টির প্রধান মারিও ডেলগাডো মেক্সিকো সিটিতে সমর্থকদের বলেন, শেইনবাম ‘খুব বড়’ ব্যবধানে জিতেছেন।

পোলস্টার প্যারামেট্রিয়া পূর্বাভাস দিয়েছে শেইনবাম ৫৬ শতাংশ ভোটে জয়ী হয়েছেন। যেখানে তার বিরোধী প্রার্থী যোসিটি গ্যালভেজ ৩০ শতাংশ ভোট পেয়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর আগামী ১ অক্টোবর তিনি ছয় বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

২ জুন রবিবার সকালে ভোট দিতে যাওয়ার পথে শেইনবাম সাংবাদিকদের বলেন, এটি একটি ‘ঐতিহাসিক দিন’ এবং তিনি স্বাচ্ছন্দ্য করছেন। তার বিজয় মেক্সিকোর জন্য একটি বড় পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। সূত্র: সিবিসি, রয়টার্স

Facebook Comments Box

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া