বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলানিয়া ট্রাম্প যে বিশেষ গুণের অধিকারী

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪   |   প্রিন্ট   |   247 বার পঠিত

মেলানিয়া ট্রাম্প যে বিশেষ গুণের অধিকারী

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের একটি বিশেষ দক্ষতা রয়েছে যা সবার সামনে এসেছিলো ২০১৭ সালে। ৫৪ বছর বয়সী প্রাক্তন মডেল মার্কিন ইতিহাসে একমাত্র ফার্স্ট লেডি যিনি পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে জানেন।

জিও টিভির খবরে উল্লেখ করা হয়, স্লোভেনিয়ান বংশোদ্ভূত মেলানিয়া স্লোভেনীয়, ইংরেজি, ফ্রেঞ্চ, সার্বিয়ান এবং জার্মান ভাষায় কথা বলতে পারেন। যুক্তরাষ্ট্রের অন্যান্য সাবেক ফার্স্ট লেডিরাও বহুভাষিক ছিলেন। তবে মেলানিয়ায় একমাত্র এইরকম অতুলনীয় দক্ষতার অধিকারী।

মেলানিয়া ট্রাম্প ১৯৭০ সালে স্লোভেনিয়ার নভো মেস্তোতে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তার জাতীয় ভাষায় কথা বলতে বলতে বড় হয়েছেন। কৌশলগত অবস্থানে থাকার কারণে ছোটবেলা থেকেই অন্যান্য ভাষা শিখেছিলেন মেলানিয়া।

ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া লুবজানা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শুরু করেন। তবে পরবর্তীতে তিনি পড়ালেখা বাদ দিয়ে মডেলিংয়ে কর্মজীবন শুরু করেন।

সম্ভবত বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন জার্মান এবং সার্বিয়ান ভাষা শেখার সুযোগ পান যা সাধারণত তার জন্মভূমির সংলগ্ন এলাকায় কথিত ছিল তিনি।

Facebook Comments Box

Posted ৭:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া