শুক্রবার ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির মন্ত্রিসভায় যারা নিতে পারেন শপথ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৯ জুন ২০২৪   |   প্রিন্ট   |   245 বার পঠিত

মোদির মন্ত্রিসভায় যারা নিতে পারেন শপথ

তৃতীয়বারের মতো আজ শপথগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে শপথ নেবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। তবে মন্ত্রীদের নাম এখনো জানা যায়নি। সূত্রের বরাতে কয়েকজনের নাম প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যেখানে উঠে এসেছে অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতাদের নাম।

আজ ৯ জুন রবিবার শপথগ্রহণের আগে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গাড়কারি, নির্মলা সীতারমস, ড. এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বীনি বৈষ্ণ ও পিযুষ গোয়াল। তারা সবাই মোদির সর্বশেষ ক্ষমতাকালে মন্ত্রী ছিলেন।বৈঠকে আরও ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা শিবরাজ সিং চৌহান, জোতিরাদিত্য শিন্ডিয়া, রাজিব রঞ্জন সিংসহ অন্যান্যরা।

এবার মোদির মন্ত্রিসভায় আগের থেকে অনেক পার্থক্য থাকবে। কারণ এখন মোদির বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই জোটের শরীকদের ওপর অনেকটা নির্ভর করতে হচ্ছে তাদের। দিতে হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সড়ক ও মহাসড়কমন্ত্রী নিতিন গাড়কারি নিজেদের মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন। জয়শঙ্করই থাকতে পারেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী হিসেবে অভিষেক হতে পারে চিরাগ পাসওয়ান, জেডিএসের কুমারাস্বামী ও আপনা দলের অনুপ্রিয়া পাটেলের। বিজেপির অনেক দিনের মিত্র রিপাবলিকা পার্টি অব ইন্ডিয়ার প্রধান রামাদাস আথাওয়ালেও এবার মন্ত্রী হতে পারেন।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া