আরিফুর রহমান আরিফ : | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 47 বার পঠিত
যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ আয়োজন বাক বৈশাখী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২ মে শনিবার। বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (BAAC)-এর উদ্যোগে আয়োজিত এ মেলা বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে Bellizzi Middle School প্রাঙ্গণে। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনকে ঘিরে থাকছে বছরের সেরা ইনডোর কনসার্ট, নাচ, গান ও গীতি-আলেখ্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল এবং নাজু আকদ। এছাড়া স্থানীয় শিল্পীরাও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবেন।
এছাড়া মেলায় থাকবে বাহারি খাবারের স্টল, পোশাক, শাড়ি ও জুয়েলারিসহ বিভিন্ন পণ্যের সমাহার। পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের সুযোগ থাকবে এখানে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রবেশের জন্য কোনো টিকিট বা ফি লাগবে না। সকলকে এ উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah