সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ | প্রিন্ট | 322 বার পঠিত
রকমারীতে স্থান করে নিলো মো: রুহুল আমীন এর দ্য গ্রামার গুরু। মো: রুহুল আমীন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বাড়ৈপাড়া গ্রামে ১ মার্চ ১৯৮৪ জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে স্নাতকোত্তর পর্যায়ে সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন। পেশাগত জীবনে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। চাকরি জীবনে মাঠ প্রশাসনের বিভিন্ন পদে কাজ করার সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (সায়রাত-১) হিসাবে কর্মরত রয়েছেন। এ হ্যান্ডবুক ফর দি এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ১ম খন্ড (২০২০) এবং ২য় খন্ড (২০২১) সালে প্রকাশিত হয়।
উল্লেখ্য : মো: রুহুল আমীন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
Posted ১০:০৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah