বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   74 বার পঠিত

শহীদদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানের শ্রদ্ধা

সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।

আজ ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দফতরে বিপথগামী সদস্যরা বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। সেই ট্র্যাজেডির ১৬ বছর আজ। দেশের ইতিহাসে বিভীষিকাময় এ দিনটি প্রথমবারের মতো ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন হচ্ছে, যা গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার করেনি।

Facebook Comments Box

Posted ৫:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া