নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 150 বার পঠিত
পৃথিবীতে মানুষের গতিময়তার অন্যতম অনুসঙ্গী হচ্ছে মিডিয়া অথবা সংবাদ মাধ্যম। ঘটনাপ্রবাহের সকল উপাত্তকে উপজীব্য করেই মিডিয়া সতত চলমান। বর্তমান বিশ্বে সেই চলমানের অংশ হচ্ছে সংবাদপত্র এবং অনলাইন পত্রিকা।
সম্প্রতি বেশকিছু নতুন পত্রিকা পাঠকের মাঝে কৌতুহলের জন্ম দিয়েছে। পাঠককে আলোড়িত করেছে। সদ্য প্রকাশিত ‘নিঊজ পোর্টাল brahmanbaria2usa.com পত্রিকাটি তাদের অন্যতম। এটি আমাদের জন্য আনন্দের খবর।ইতোমধ্যে পাঠকের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে ।
আমি পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক এবং সকল কর্মকর্তাদের ১৪ ডিসেম্বর ২০২৪ শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবসের ৫৩তম বার্ষিকীর অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, মুক্তমনা সাংবাদিকতার বলিষ্ঠধারাকে অবলম্বন করে যদি পত্রিকাটি পরিচালিত হয়, তাহলে এই পত্রিকা পাঠকের হৃদয়ে স্থান করে নিতে পারবে। ব্যক্তিগত আমার আশাবোধ ও প্রত্যাশা সত্যনিষ্ঠতার অঙ্গীকারে ‘নিউজ পোর্টাল brahmanbaria2usa.com পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের ভালোবাসা অর্জন করবে।
পত্রিকাটির সফল সমৃদ্ধি ও উন্নতি কামনা করি। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং নিরন্তর ভালবাসা ।
—-হাকিকুল ইসলাম খোকন। প্রধান সম্পাদক, brahmanbaria2usa.com, সম্পাদক, বাপসনিউজ ও এনওয়াইবিডনিউজ এজেন্সী এবং সিনিয়র সাংবাদিক।
Posted ৬:০১ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah