বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে : স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে : স্বাস্থ্য উপদেষ্টা

সরকার ডিসেম্বরের দিকে ইলেকশন দেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় আছে। সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

আজ ১৮ জানুয়ারি শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা। নূরজাহান বেগম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জনগণ আরও সংস্কার চাইলে নির্বাচন বিলম্বিত হতে পারে। তিনি বলেন, আমরা এখানে দায়িত্ব পালনে এসেছি। কাজেই জনগণ যদি চায় আমরা থাকব। যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছেন। যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমরা সে অনুযায়ী আগাব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে জনগণ যদি মনে করে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে কিন্তু উনি বলেছেন জুন পর্যন্ত। এর আগে তিনি সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

Facebook Comments Box

Posted ৫:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া